News71.com
 Bangladesh
 11 Aug 20, 07:47 PM
 299           
 0
 11 Aug 20, 07:47 PM

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৩০০ মিলিয়ন বিনিয়োগ করবে ওরিক্স॥

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৩০০ মিলিয়ন বিনিয়োগ করবে ওরিক্স॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে’ বায়ো-টেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স বায়ো-টেক লিমিটেড। বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে তারা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ লক্ষ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সামিট গ্রুপ এবং ওরিক্স বায়ো-টেক লিমিটেডের মধ্যে এক ত্রি-পক্ষীয় চুক্তি সই হয়। এর আওতায় ওরিক্স বায়ো-টেক লিমিটেডকে ব্লক-২ এ ২৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এই চুক্তি সইয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এই প্রকল্প বাস্তবায়ন হলে ৩০০ মিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ এবং প্রায় দুই হাজার জনের উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টিসহ দেশ বায়ো-প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।


মূলত হিউম্যান প্লাজমা থেকে বায়ো-টেক পণ্য উৎপাদিত হয়। এইচআইভি এইডস এবং ক্যানসার রোগের চিকিৎসায় এসব বায়ো-টেক ওষুধ এখন ব্যবহৃত হচ্ছে। ওরিক্স বায়ো-টেক লিমিটেড বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে আগ্রহী। এর সঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে বায়ো-টেক পণ্য সহজলভ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন