News71.com
 Bangladesh
 11 Aug 20, 07:00 PM
 187           
 0
 11 Aug 20, 07:00 PM

কিশোরগঞ্জে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক॥

কিশোরগঞ্জে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে গাঁজার গাছসহ শুক্কুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে ইউনিয়নের রগুনন্দনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিজ বাড়ি থেকে আলীকে আটক করা হয়। পরে বাড়ির পেছনে তল্লাশি করে রোপণকৃত একটি গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন