News71.com
 Bangladesh
 11 Aug 20, 11:38 AM
 177           
 0
 11 Aug 20, 11:38 AM

নিম্নমানের কাজের জন্য শাস্তির আওতায় আনা হবে ঠিকাদারদের॥স্থানীয় সরকার মন্ত্রী

নিম্নমানের কাজের জন্য শাস্তির আওতায় আনা হবে ঠিকাদারদের॥স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে পেশাদার ঠিকাদার তৈরি করার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ঠিকাদারদের নিম্নমানের কাজের জন্য শাস্তির আওতায় আনতে একটি গাইডলাইন প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।পাশাপাশি অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে গুণগতমান নিশ্চিত করতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, কোনো বাধার কাছে নতি স্বীকার করা যাবে না।মন্ত্রী সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের নিজ দপ্তর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় এসব কথা বলেন, জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশ্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কাজের গুণগত মান সবসময় নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অনিয়ম-দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিতে অত্যন্ত বিচক্ষণ মেধাবী যোগ্য প্রকৌশলীরা আছেন, যারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অবদান রাখছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যাপক পরিবর্তন হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন