News71.com
 Bangladesh
 11 Aug 20, 10:58 AM
 184           
 0
 11 Aug 20, 10:58 AM

ছোলার ওপর ১ মিনিটে রবীন্দ্রনাথের ছবি একে বিশ্বরেকর্ড॥

ছোলার ওপর ১ মিনিটে রবীন্দ্রনাথের ছবি একে বিশ্বরেকর্ড॥

নিউজ ডেস্কঃ এবার ক্ষুদ্র ছোলার ডালের দানার ওপর ১ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে বিশ্বরেকর্ড গড়লে শুভ্রা মন্ডল নামে এক ভারতীয় কলেজছাত্রী। মাইক্রোস্কোপ ছাড়াই কবিগুরুর প্রতিকৃতির মাইক্রো আর্ট করায় ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম লেখালেন তিনি।জলপাইগুড়ি সদর ব্লকের খারিজ বেরুবারি ১নং গ্রামপঞ্চায়েত এলাকার ঘুঘুডাঙা গ্রামের বাসিন্দা শুভ্রা। তিনি বর্তমানে জলপাইগুড়ি প্রসন্নদেব মহা বিদ্যালয়ে ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়িতে রয়েছে বাবা, মা এবং এক বোন। বাবা ভজন মন্ডল পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। মা পায়েল মন্ডল গৃহবধূ। বোন পায়েল মন্ডল দ্বাদশ শ্রেণিতে পাঠরত। শুভ্রা জানান, লকডাউনের সময় বিভিন্ন মানুষ গান, কবিতা, রান্না সহ বিভিন্ন ধরনের কাজ সোশাল মিডিয়াতে তুলে ধরছে। আমিও ভাবলাম আমার ছবি আঁকাকে কাজে লাগিয়ে আমি যদি একটা রেকর্ড গড়তে পারি তবে আমি তা ফেসবুকে শেয়ার করতে পারব। সেই ভাবনা থেকেই প্রথমে বাদামের দানার ওপর ছবি আকার চেষ্টা করলাম। কিন্তু ব্যর্থ হলাম। রাতভর ঘুমালাম না। এরপর দমে না গিয়ে পরদিন সকালে ছোলার ডালের ওপর বল পেন দিয়ে ছবি এঁকে ফেললাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন