News71.com
 Bangladesh
 11 Aug 20, 10:57 AM
 193           
 0
 11 Aug 20, 10:57 AM

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপন হবে ভারতের ত্রিপুরায়॥

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপন হবে ভারতের ত্রিপুরায়॥

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ত্রিপুরা রাজ্যে। রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত মনুবনকুল এলাকায় হবে এটি। এই বিশ্ব বিদ্যালয়টি স্থাপনের জন্য ইতোমধ্যে ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দফতরের কাছে ধর্ম দীপা ট্রাস্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। এ কথা জানিয়েছেন ট্রাস্টেরসহ সভাপতি কিমা সারা ভান্তে। এই ট্রাস্টই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটিতে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম লাওস, কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও থাকবেন। এই বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধ দর্শনসহ বৌদ্ধ দর্শন সংক্রান্ত বিষয়ে পড়াশোনা ও গবেষণা করবে ছাত্র-ছাত্রীর। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা এখানে উচ্চশিক্ষা নিতে পারবেন। এখন তারা কেজি ওয়ান থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্কুল পরিচালনা করছেন। করোনা মহামারির জন্য অন্যান্য স্কুলের মতো এই স্কুলটি বন্ধ রয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম কিছুটা পিছিয়ে পড়েছে বলেও জানান তিনি।ধর্ম দীপা ট্রাস্টের পক্ষ থেকে ত্রিপুরায় দক্ষিণ এশিয়ার প্রথম আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন