News71.com
 Bangladesh
 09 Aug 20, 09:42 PM
 248           
 0
 09 Aug 20, 09:42 PM

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥  

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥   

নিউজ ডেস্কঃ বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার এক শোকবার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন । প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে আজ রবিবার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন