News71.com
 Bangladesh
 09 Aug 20, 09:38 PM
 266           
 0
 09 Aug 20, 09:38 PM

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু॥

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ জয়পুরহাট সদর উপজেলার পালপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহীন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১২ টা ৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শারারা পাড়ার আব্দুর রহিমের ছেলে।নিহত যুবকের ভাগ্নি জামাই সোহেল রানা জানান, সকালে বাড়ি থেকে বের হয় আর ফিরে আসেনি। দুপুরের সময় একটি অচেনা নাম্বারের ট্রেনে কাটা পড়ে আমার মামা শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই।সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, জয়পুরহাট স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। নিহত ব্যক্তি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন