News71.com
 Bangladesh
 09 Aug 20, 08:24 PM
 183           
 0
 09 Aug 20, 08:24 PM

ঈদের পর একলাফেই ডিএসই’র প্রধান সূচক বাড়ল ১৮০ পয়েন্ট॥লেনদেন ১১শ’ কোটি টাকা

ঈদের পর একলাফেই ডিএসই’র প্রধান সূচক বাড়ল ১৮০ পয়েন্ট॥লেনদেন ১১শ’ কোটি টাকা

নিউজ ডেস্কঃ টানা তৃতীয় সপ্তাহে এসেও সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই। রোববার (০৯ আগস্ট) ১শ' ৮০ পয়েন্ট যোগ হয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৫শ' ৪৫ এ। গত দুই সপ্তাহে টানা ঊর্ধ্বমুখী থাকায় ডিএসই-এক্সে যোগ হয়েছে ২শ' ৮৩ পয়েন্ট। লেনদেনও দিন দিন বাড়তে দেখা গেছে। গত বৃহস্পতিবার লেনদেন হয় ৮শ' ৩৬ কোটি টাকা। যা গেলো সাড়ে পাঁচ মাসের মধ্যে রেকর্ড। প্রধানসূচক ডিএসই-এক্সও ৫৭ পয়েন্ট বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান নেয় ৪ হাজার ৩শ' ৬৪ পয়েন্টে।


এরই ধারাবাহিকতায় রোববার (৯ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরু থেকেই সূচক বাড়তে থাকে। বাড়তে থাকে লেনদেনের গতিও। এদিন ডিএসইতে টাকার অংকে হাতবদল হয় ১১শ' ২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২শ' ৯৩টির, কমেছে ৪২টির, অপরিবর্তিত থাকে ২০টির দাম। লেনদেনের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যায়। স্কয়ারফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সফার্মা, সিঙ্গারবিডি, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ইন্দোবাংলা ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের নতুন কমিশন এবং চেয়ারম্যান বাজার উন্নয়নে ইতিবাচক কাজ করে যাচ্ছেন। এতে বিনিয়োগকারীরা আশ্বস্ত হচ্ছেন বলে মনে করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন