
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আরো ১৪টি বোর্ডিং ব্রিজ ও ভিভিআইপি টার্মিনাল সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।রোববার (০৯ আগস্ট) প্রকল্প এলাকা পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। পাইলিংয়ের টেকনোলজি পরিবর্তনের ফলে সাশ্রয় হওয়া সাড়ে সাতশো কোটি টাকায় এসব কাজ হবে বলে জানান তিনি। প্রকল্পের অগগ্রতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রায় সাড়ে ৬ শতাংশ কাজ হয়েছে। ২০২৩ সালের জুনের মধ্যেই শেষ হবে টার্মিনাল নির্মাণ।সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরে খুব শিগগিরই দরপত্র আহবান করা হবে বলে জানান। সচিব ও সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে নিয়ে এর পর বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।