
নিউজ ডেস্কঃ নভেম্বরেই শ্রীকাইল পূর্ব-১ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব আনিছুর রহমান।রোববার (৯ আগস্ট) দুপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সেমিনারে তিনি এই কথা জানান।প্রতিবছর জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে জাঁক-জমক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে জ্বালানি বিভাগ বিভিন্ন আয়োজন করলেও, এবারে কোভিড-১৯ এর কারণে অনলাইন সেমিনার করা হয়।এতে, জ্বালানি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জমি সংকটে নিজস্ব কয়লা উত্তোলন করা যাচ্ছে না বলে জানান, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।পাশাপাশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার গুলোর নীতি ও পরিকল্পনার অভাবে পিছিয়ে গেছে দেশের জ্বালানি খাত।