News71.com
 Bangladesh
 09 Aug 20, 08:19 PM
 172           
 0
 09 Aug 20, 08:19 PM

পল্লবীতে বোমা বিস্ফোরণের পর মিরপুর পুলিশের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি॥

পল্লবীতে বোমা বিস্ফোরণের পর মিরপুর পুলিশের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি॥

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ১০ দিনের মাথায় মিরপুরে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার স্বাক্ষরিত দু'টি আলাদা আদেশে তাদের বদলি করা হয়।একটি আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদকে ডিএমপির প্রোটেকশন বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে ডিএমপির অপারেশন্স বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার মো. ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার ও স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।আরেকটি আদেশে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, পল্লবীর ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আবদুল মাবুদক গোয়েন্দা-লালবাগ বিভাগে এবং ইন্সপেক্টর-অপারেশন্স মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন