
নিউজ ডেস্কঃ চলমান মহামারী করোনায় বিপর্যস্ত শিক্ষাঙ্গন। বন্ধ রয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। গত সাড়ে চার মাস বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ও।তবে ক্যাম্পাস খোলার আগে এবার ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হল ছাড়তে বলেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।জানা গেছে, প্রাধ্যক্ষরা মনে করেন বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম সংকট’ নিরসন, করোনাকালীন স্বাস্থ্যবিধি ও জীবনাচারের নিয়মকানুন বাস্তবায়নে এ মুহুর্তেই অছাত্রদের হল ছাড়া জরুরি। শনিবার (৮ আগস্ট) কমিটির সভা থেকে এই নির্দেশনা আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়।