News71.com
 Bangladesh
 09 Aug 20, 12:44 PM
 224           
 0
 09 Aug 20, 12:44 PM

সৈয়দপুরে মরা গরুর মাংস বিক্রি॥ আটক ১

সৈয়দপুরে মরা গরুর মাংস বিক্রি॥ আটক ১

নিউজ ডেস্কঃ মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নীলফামারী সৈয়দপুরে রমিজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক রমিজ নীলফামারীর বাঙালিপুর ইউনিয়নের শিবেরহাট এলাকার বাসিন্দা।জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাতে চৌমহনী বাজারের কসাই সোহরাব হোসেন, আলাউদ্দিন  ও রমিজ গরু কিনে জবাই করার আগেই গরুটি মারা যায়। পরে মরা গরুই তারা জবাই করে মাংস বিক্রি করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে রমিজকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান  জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক রমিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন