
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর সেতু এলাকার হাওরের পানি থেকে হাদিউল ইসলাম রুবেল (৩৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(৮ আগস্ট) দিনগত রাতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য জানান। এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় হাসানপুর সেতু এলাকার হাওরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাদিউল ইসলাম রুবেল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে এবং টাঙ্গাইলের সখিপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক। জীবত উদ্ধার শোভন ও নিখোঁজ সৌরভ একই গ্রামের চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইমুল ইসলামের ছেলে।