News71.com
 Bangladesh
 09 Aug 20, 12:30 PM
 195           
 0
 09 Aug 20, 12:30 PM

করোনায় মৃত্যু রাজবাড়ী জেলা বিএমএ সভাপতির॥

করোনায় মৃত্যু রাজবাড়ী জেলা বিএমএ সভাপতির॥

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা শাখা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা(৮০) মারা গেছেন। শনিবার ৮ই আগস্ট রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত কয়েকদিন ধরে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়া গোলাম মোস্তফা গত ৫ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। ৮ আগস্ট করোনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে রাজবাড়ী পৌঁছানোর আগেই বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন