News71.com
 Bangladesh
 09 Aug 20, 12:29 PM
 181           
 0
 09 Aug 20, 12:29 PM

ডাকাতির সময় চিনে ফেলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় শিশুসহ ৩ জনকে হত্যা॥

ডাকাতির সময় চিনে ফেলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় শিশুসহ ৩ জনকে হত্যা॥

 

নিউজ ডেস্কঃ ডাকাতি করতে গিয়েই পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের শিশু সন্তানসহ ৩ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার মূল হোতা অলি বিশ্বাসকে গ্রেফতার করার পরে গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে মঠবাড়িয়া থানায় প্রেস ব্রিফিং এ তথ্য জানান পিরোজপুরের  পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রেস ব্রিফিং এ জানান, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের অটোরিকসা চালক আয়নাল হক হাওলাদারের  ঘরে ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে আসামিরা সেদিন  প্রবেশ করেছিল। কিন্তু গৃহকর্তা আয়নাল হক তাদের চিনে ফেলায় নিজেদের বাঁচাতে আয়নালকে স্ত্রী ও শিশু সন্তানসহ হত্যা করে  লাশ ঝুলিয়ে রাখে আসামিরা । এ হত্যাকাণ্ডে আরও ২ জন জড়িত আছে। তাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হলো না। গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে ।

 

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সকালে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের পুত্র অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), আয়নাল হক হাওলাদারের স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের সন্তান আসফিয়া ইসলাম (৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরপরই পুলিশ এটাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তদন্ত শুরু করে। এ ঘটনায় পরের দিন আয়নালের শ্বশুর বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে । এরপর গত শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত রাত ১ টার দিকে মঠবাড়িয়ার সাফা থেকে প্রথমে অলী বিশ্বাসকে গ্রেফতার করে তার তথ্য অনুযায়ী রাকিব বেপারীকে গ্রেফতার করে পুলিশ । এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার উপ- পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, ৩ খুনের ঘটনায়  গ্রেফতার হওয়া অলি বিশ্বাসের আপন এক ভাই একটি হত্যা মামলা এখন যাবৎজীবন কারাভোগ করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন