News71.com
 Bangladesh
 08 Aug 20, 03:43 PM
 194           
 0
 08 Aug 20, 03:43 PM

করোনায় আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির মা-বাবাসহ পরিবারের ৪ জন॥

করোনায় আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির মা-বাবাসহ পরিবারের ৪ জন॥

 

নিউজ ডেস্কঃ এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা বলাকা মর্তুজা। এচছাড়াও মাশরাফির মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে ।

 

আজ শনিবার সকালে নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ বলেন, মাশরাফি পরিবারের আক্রান্ত চারজনই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই সুস্থ আছেন। এর আগে গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করান মাশরাফি। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। এরপর ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। সাংসদ মাশরাফির স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মর্তুজাও করোনাভাইসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন