News71.com
 Bangladesh
 08 Aug 20, 11:23 AM
 225           
 0
 08 Aug 20, 11:23 AM

কানাডার ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সাদিয়া॥

কানাডার ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সাদিয়া॥

নিউজ ডেস্কঃ সম্প্রতি 'ইমিগ্রেশন এন্ড সেটেলমেন্ট টিমের পক্ষ থেকে কানাডার ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের স্থায়ী বাসিন্দা বাংলাদেশের মেয়ে সাদিয়া রহমান স্বাতী। প্রতিবছর কানাডার পাঁচটি অঞ্চল থেকে একজন করে প্রার্থী চারটি ক্যাটাগরিতে রিজিওনাল অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হন।ক্যাটাগরিগুলো হলো- কমিউনিটি লিডার, ইমার্জিং লিডার, বিজনেস লিডার এবং সোশ্যাল ইনোভেটর। সাদিয়া রহমান কানাডা’র প্রেইরী প্রভিন্স রিজিয়ন (অ্যালবার্টা, সাসকাচুয়ান এবং ম্যানিটোবা) থেকে ‘কমিউনিটি লিডার’ ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কারটি পেয়েছেন।ইমিগ্রেশন এন্ড সেটেলমেন্ট' প্ল্যাটফর্মের জন্মলগ্ন থেকে সাথে থাকা সাদিয়া তার ভলান্টিয়ার কাজগুলোর মাধ্যমে শুধু যে কানাডা'র ইমিগ্রেশনের ব্যাপারেই মানুষকে তথ্যগত সাহায্য করেছেন তা-ই নয়, বরং নিউ ইমিগ্র্যান্টদের সেটেলমেন্ট নিয়েও তার দিক নির্দেশনা নতুনদের জন্যে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। 

 

অলাভজনক এবং স্বেচ্ছাসেবী দ্বারা পরিচালিত 'ইমিগ্রেশন এন্ড সেটেলমেন্ট' ওয়েবসাইট (www.immigrationandsettlement.org) এবং সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সাদিয়া নিজে এবং অন্যান্য স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বাংলা ভাষাভাষী মানুষের জন্যে শ্রম, মেধা এবং সময় দিয়ে চলেছেন দিনের পর দিন। তাঁর যোগ্য লিডারশিপের মাধ্যমে তিনি একটি ভলান্টিয়ার নেটওয়ার্ক তৈরি করেছেন যা কানাডা'র ইমিগ্রেশন এবং সেটেলমেন্টের জন্যে সহায়ক এবং যুগোপযোগী। ঠিক তাঁর মতোই যারা তাদের প্রফেশনাল লাইফে দক্ষ এবং কানাডাতে ইমিগ্রেশনের চেষ্টা করছেন বা সফল হয়েছেন, তাদেরকেও উদ্বুদ্ধ করেছেন যেন তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে অন্যদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন