News71.com
 Bangladesh
 07 Aug 20, 08:17 PM
 240           
 0
 07 Aug 20, 08:17 PM

ফেসবুকের বন্ধুত্বে প্রতারণা॥ নাইজেরীয় প্রতারক চক্রের ৫ সদস্য আটক

ফেসবুকের বন্ধুত্বে প্রতারণা॥ নাইজেরীয় প্রতারক চক্রের ৫ সদস্য আটক

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে, উপহার পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া নাইজেরিয়ান প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর পল্লবী ও কাফরুল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের একজন বাংলাদেশি নাগরিক টুম্পা নিজেকে কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার হওয়া প্রতারকদের কাছ থেকে দুইটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংক হিসাবের দু'টি চেকবই, ১২টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এই চক্রের অন্য সদস্যদেরও আটকের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন