News71.com
 Bangladesh
 07 Aug 20, 08:17 PM
 252           
 0
 07 Aug 20, 08:17 PM

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ১॥

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ১॥

নিউজ ডেস্কঃ ক‌িশোরগঞ্জে যাত্রীবা‌হী বা‌সের চাপায় আবদুল জব্বার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ক‌য়েকজন।শুক্রবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের সদর উপজেলার সগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার রশিদাবাদ গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সগড়া এলাকায় রাস্তার পাশে এক‌টি খুঁটির সঙ্গে ধাক্কা লে‌গে রাস্তার পাশে কাত হ‌য়ে পড়ে । এসময় রাস্তার পাশে ঘাস কাটছিলেন ওই ব্যক্তি। তিনি বাসের চাপায় মারা যান এবং কয়েকজন যাত্রী আহত হন।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন