News71.com
 Bangladesh
 07 Aug 20, 08:12 PM
 210           
 0
 07 Aug 20, 08:12 PM

রাজধানীর পল্লবীতে ২ কোটি টাকার হেরোইনসহ ১ নারী গ্রেফতার॥

রাজধানীর পল্লবীতে ২ কোটি টাকার হেরোইনসহ ১ নারী গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ এন নারীকে অটক করেছে র্যাব-৪। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। আজ শুক্রবার (৭ আগস্ট)  দুপুরে র্যাব-৪ এর সিনিয়র এসপি সাগর দিশা জানান,  গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে এক নারীকে আটক করা হয়। তার নাম আনোয়ারী (৪০) । তার কাছ থেকে এককেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির  ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এনে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রে করেন।  তার বিরুদ্ধে  রাজধানীর পল্লবী থানায়  মাদক সংশ্লিষ্ট ৪টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  এছাড়াও তিনি নিজেকে মাদক সম্রাজ্ঞী হিসেবে দাবি করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন