News71.com
 Bangladesh
 07 Aug 20, 08:11 PM
 196           
 0
 07 Aug 20, 08:11 PM

একটি অশুভ চক্র সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের

একটি অশুভ চক্র সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে কোনো লাভ হবে না। আজ শুক্রবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ,ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা জানেন, একটি অশুভ চক্র নানান ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদ এর মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এ সকল বিষয়ে সচেতন রয়েছে। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবা স্বপ্ন দেখছে কেউ কেউ। শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। তিনি বলেন, আপনারা দেখেছেন, এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক, ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্ত্রের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কাদের বলেন, শেখ হাসিনার সরকার কারো হাতে ইস্যু তুলে দিবে না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন