News71.com
 Bangladesh
 07 Aug 20, 02:18 PM
 244           
 0
 07 Aug 20, 02:18 PM

ইতালির ঐতিহাসিক ভেনিস সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন বাংলাদেশি॥

ইতালির ঐতিহাসিক ভেনিস সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন বাংলাদেশি। যা দেশটির মূল ধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আভাস দিচ্ছে। করোনা পরিস্থিতির অবনতিতে বিস্মিত দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আর ইতালি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে রয়েছে যথেষ্ট শঙ্কা। গত কিছু দিন করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি গেলেও গত সপ্তাহ থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কিত হয়ে পড়ছে দেশটির সাধারণ নাগরিকেরা। যদিও ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভটি এই মুহূর্তে ইতালিতে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। ভেনিস সিটি কর্পোরেশন এর নির্বাচন নিয়ে দেখা দিয়েছে ইতালিতে উত্তাপ। প্রথমবারের মত কোন রাজনৈতিক জোট থেকে একজন বাংলাদেশী নির্বাচনী পোষ্টের জন্য লড়াই করবেন ভেনিস সিটি কর্পোরেশনে। সেই সঙ্গে মিউনিসিপালিটিতে রয়েছে ২ জন বাংলাদেশি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা প্রার্থিতা দাখিল করেছেন। যা দেশটির ক্ষমতাশীল দলের জোট থেকে। ভেনিসজুড়ে বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনী আমেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন