News71.com
 Bangladesh
 07 Aug 20, 10:38 AM
 229           
 0
 07 Aug 20, 10:38 AM

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ৫ জনের মৃত্যু॥

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ৫ জনের মৃত্যু॥

 

 

নিউজ ডেস্কঃ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আাক্রান্ত হয়ে এক ইউপি সদস্য (মেম্বার)‘র মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরো ৪ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল সোয়া ৯ টা থেকে রাত সাড়ে ৭ টার মধ্যে এসব রোগীর মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার খেজুরতলা এলাকার বাসিন্দা গাজী মোঃ ইউনুস (৫০) করোনায় আক্রান্ত হয়ে ১ আগস্ট শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়। আগৈলঝাড়া  উপজেলার বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাট্টি জানান, মৃত গাজী মোঃ ইউনুস বাগধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।এদিকে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বরগুনা সদরের বাসিন্দা মোশারফ হোসেন (৭০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ৩০ জুলাই রাত পৌনে ১০ টার দিকে এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন