News71.com
 Bangladesh
 06 Aug 20, 08:46 PM
 188           
 0
 06 Aug 20, 08:46 PM

ইতালি থেকে অবিলম্বে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার দাবি করেছে বাংলাদেশী কমিউনিটি॥

ইতালি থেকে অবিলম্বে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার দাবি করেছে বাংলাদেশী কমিউনিটি॥

নিউজ ডেস্কঃ ইতালি থেকে অবিলম্বে বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রত্যাহার দাবি করেছেন কমিউনিটি নেতারা। তাদের অভিযোগ দূতাবাসে দালালি এবং দুর্নীতিতে ইন্ধন আছে রাষ্ট্রদূতের। রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। ইতালির বাংলাদেশ দূতাবাসে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পর অবিলম্বে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন কমিউনিটি নেতারা। রাজধানী রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দালালি নির্মুল এবং দূতাবাস দুর্নীতিমুক্তকরণ কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরণের জন্য তাকে বিনাশর্তে ক্ষমা চাইতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন