News71.com
 Bangladesh
 06 Aug 20, 11:24 AM
 231           
 0
 06 Aug 20, 11:24 AM

কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির চাকা গতি পাবে॥ কৃষিমন্ত্রী

কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির চাকা গতি পাবে॥ কৃষিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন মূলত কৃষির উপর নির্ভরশীল, কৃষি হলো অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতির চাকা গতি পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। বুধবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষির উন্নয়নের জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণ, কৃষকদের প্রণোদনার ব্যবস্থায় সর্বাধিক গুরুত্ব  দিয়ে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।  আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়ামের এ সদস্য অগ্রণী ব্যাংকের প্রশংসা করে বলেন, অগ্রণী ব্যাংক অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। কৃষকরা যেন এ ব্যাংক থেকে সুবিধা পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। 

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,  দেশের অর্থনীতির স্বার্থে আপনাদের সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কৃষকরা সুবিধা পেলে এ ব্যাংক উদ্বোধন করার সফলতা অর্জন হবে।কৃষকরা এখান থেকে ঋণ নিয়ে উৎপাদনে ব্যবহার করবে। তারা যেন সব সুযোগ-সুবিধা পায় সেদিকটিও আপনাদের লক্ষ্য রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন