News71.com
 Bangladesh
 06 Aug 20, 11:22 AM
 173           
 0
 06 Aug 20, 11:22 AM

সেনা কর্মকর্তা হত্যার জের॥টেকনাফের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা

সেনা কর্মকর্তা হত্যার জের॥টেকনাফের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা

নিউজ ডেস্কঃ পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে তার চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহারের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। গতকাল বুধবার (৫ আগস্ট) দিনগত রাতে পুলিশ সদর দফতরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, গতকাল বুধবার টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এপিএম দোহাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।

 

এদিকে, কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর টেকনাফ থানার ওসি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। ছুটি নেওয়ার একদিন পরই তাকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ পুলিশ। এদিকে আদালতের নির্দেশে নিহত সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাটির তদন্তভার পেয়েছে এলিট ফোর্স র্যাব। মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি র্যাবে হস্তান্তর করা হয়। গত শুক্রবার (৩১ জুলাই) রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। মেজর (অব.) সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়েছে গতকাল বুধবার (০৫ আগস্ট ) কক্সবাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করা হয়। এরপর ওসিকে প্রত্যাহারের খবর জানা গেল। মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও উপ-পরির্শক লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন