News71.com
 Bangladesh
 06 Aug 20, 09:55 AM
 179           
 0
 06 Aug 20, 09:55 AM

সাবরিনা-আরিফুলসহ জেকেজির ৮ জনের বিরুদ্ধে চার্জশিট॥

সাবরিনা-আরিফুলসহ জেকেজির ৮ জনের বিরুদ্ধে চার্জশিট॥

নিউজ ডেস্কঃ করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (০৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক লিয়াকত আলী এ অভিযোগপত্র জমা দেন।অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি ও প্রতারণার মূল হোতা এবং বাকি ছয়জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়। অন্য ছয় আসামি হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

 

এই মামলায় আসামিদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২০ জুলাই দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে সাবরিনাকে এবং তার একদিন আগে আরিফুলকে কারাগারে পাঠানো হয়।গত ১২ জুলাই সাবরিনাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে দ্বিতীয় দফায় গত ১৭ জুলাই আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন