News71.com
 Bangladesh
 05 Aug 20, 08:46 PM
 243           
 0
 05 Aug 20, 08:46 PM

বিজিবির আরও ৪১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত করেছেন হাইকোর্ট॥

বিজিবির আরও ৪১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত করেছেন হাইকোর্ট॥

নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের প্রজ্ঞাপন আরও ৪১ জনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৫ আগস্ট) বিচারপতি সহিদুল করিমের হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম। পরে তিনি জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। আজ বুধবার আদালত রিটের শুনানি নিয়ে ৪১ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না পর্যন্ত স্থগিত করেছেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের মো. তোফাজ্জাল হোসেনসহ বিভিন্ন জেলার ৪১জন এ রিট করেন ।

 

গত ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদান করা মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। এর আগে ৭ জুলাই ১১৯ জনের ক্ষেত্রে সেটি স্থগিত করেছিলেন হাইকোর্ট। এছাড়া আরেক রিটের পরিপ্রেক্ষিতে ১৭ জুন শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রেও গেজেটটি স্থগিত করেছিলেন হাইকোর্ট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন