News71.com
 Bangladesh
 05 Aug 20, 08:44 PM
 253           
 0
 05 Aug 20, 08:44 PM

গত জুলাই মাসেই বাংলাদেশে মোট দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬ ।। রোড সেফটি ফাউন্ডেশন

গত জুলাই মাসেই বাংলাদেশে মোট দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬ ।। রোড সেফটি ফাউন্ডেশন

 

নিউজ ডেস্কঃ গত জুলাই মাসে মোট ২৯৩টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত ও ৩৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২১ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া চারটি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। আজ বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিকস মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে ।

 

সংগঠনটি আরো জানায়, নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ জন শিশু রয়েছে। বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন, যা মোট নিহতের ২৭ দশমিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। দুর্ঘটনায় ৮৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৫৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। যা মোট দুর্ঘটনার ১৪ দশমিক ৮৮ শতাংশ। তবে গত জুন মাসের তুলনায় জুলাই মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। জুন মাসে ২৯৭টি দুর্ঘটনায় ৩৬১জন নিহত হয়েছিলেন। এই হিসাবে জুলাই মাসে দুর্ঘটনা ১ দশমিক ৩৬ শতাংশ এবং ১ দশমিক ৪০ শতাংশ প্রাণহানি কমেছে ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৮ জন ট্রাক যাত্রী, ১৪ জন বাস যাত্রী, ৯ জন পিকআপ যাত্রী, চার জন কাভার্ডভ্যান যাত্রী, পাঁচ জন মাইক্রোবাস যাত্রী, ২৩ জন প্রাইভেটকার যাত্রী, তিন জন অ্যাম্বুলেন্স যাত্রী, ছয় ট্রলি যাত্রী, দুই জন লরি যাত্রী, ২২ জন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী, ২০ জন ইজিবাইক-অটোরিকশা যাত্রী, ১৩ জন নসিমন-করিমন যাত্রী, ৯ জন ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র যাত্রী, ১১ জন রিকশা ও রিকশাভ্যান যাত্রী, সাত জন লেগুনা যাত্রী, একজন টমটম যাত্রী, দুই জন পাওয়ারট্রিলার যাত্রী এবং পাঁচ জন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন