News71.com
 Bangladesh
 05 Aug 20, 12:28 PM
 252           
 0
 05 Aug 20, 12:28 PM

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহার হত্যাকারীরা রেহাই পাবে না॥ওবায়দুল কাদের

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহার হত্যাকারীরা রেহাই পাবে না॥ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা ইবনে রশীদের হত্যাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৫ আগস্ট) শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী করবস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এ হুঁশিয়ার উচ্চারণ করেন। ওবায়দুল কাদের এসময় শহীদ শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন । সেনাবাহিনীর অবসবপ্রাপ্ত মেজর ও এসএসএফ’র সাবেক কর্মকর্তা সিনহা ইবনে রশীদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন,  ‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে।  কেউ পার পাবে না ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন