News71.com
 Bangladesh
 05 Aug 20, 12:25 PM
 203           
 0
 05 Aug 20, 12:25 PM

প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে রিয়াদে বিমানের বিশেষ ফ্লাইট আগামী ৯ ও ১৫ আগস্ট॥

প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে রিয়াদে বিমানের বিশেষ ফ্লাইট আগামী ৯ ও ১৫ আগস্ট॥

 

 

নিউজ ডেস্কঃ সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ৯ ও ১৫ আগস্ট রিয়াদে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানায় সংস্থাটি । আগামী ৯ ও ১৫ আগস্ট রিয়াদ থেকে ঢাকায় বিজি-৪১৪০ ফ্লাইট পরিচালনা করা হবে। আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিট নিশ্চিত করতে পারবেন। বিজনেস শ্রেণির ভাড়া ২৯৫০ সৌদি রিয়াল। শিশুদের ক্ষেত্রে ১২ বছরের নিচে মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স, ২ বছরের নিচে শিশুদের মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স। ফ্রি ব্যাগেজ, মোট ৫৫ কেজি ও হাতব্যাগ ৭ কেজি আনতে পারবেন যাত্রীরা। ইকোনমি শ্রেণিতে ভাড়া ২০৫০ সৌদি রিয়াল। ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স, ২ বছরের নিচে শিশুদের মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স। ফ্রি ব্যাগেজ, ২ পিস ৪৫ কেজি, হাত ব্যাগ ১ পিস ৭ কেজি বহন করতে পারবেন যাত্রীরা। বিশেষ এক্সেস ব্যাগেজ ১ পিস ২৩ কেজি আনতে ৪০০ সৌদি রিয়াল পরিশোধ করতে হবে। শুধু বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন