
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশা নয়, পরিবর্তনের জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপিকে এগিয়ে নিতে হবে। গতকাল মঙ্গলবার(০৪ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের সভাপতির মৃত্যুতে ভার্চুয়াল স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এখন নষ্ট সময় চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে ভালো মানুষের কোনো জায়গা নেই। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এখন দেশের স্বাধীনতাও নস্যাৎ হবার পথে। এই অবস্থার পরিবর্তন সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে সংগঠিত করাই এখন বিএনপির প্রধান দায়িত্ব।