News71.com
 Bangladesh
 04 Aug 20, 08:04 PM
 296           
 0
 04 Aug 20, 08:04 PM

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১॥

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১॥

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দিতে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে এক পথচারী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও এক পথচারীসহ বেশ কয়েকজন বাস যাত্রী।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আমিরাবাদ এলাকার বাসিন্দা সোহাগ ভূঁইয়া (৩২)।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করা লাল-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলো। আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।এ সময় ঘটনাস্থলে থাকা এক পথচারী নিহত হয়। আহত হয় আরও এক পথচারী। বাসের ভিতরে থাকা কিছু যাত্রী সামান্য আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন