News71.com
 Bangladesh
 04 Aug 20, 08:02 PM
 277           
 0
 04 Aug 20, 08:02 PM

ধামরাইয়ে নৌকা ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু॥

ধামরাইয়ে নৌকা ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাইল্লা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বাইল্লা গ্রামের হাকিম আলি (৭০), ও তার নাতনি প্রবাসী জুলহাস আলীর মেয়ে মুন্নী (১১)। মুন্নী ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসময় জুলহাস আলীর স্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়।কুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য বদির উদ্দিন জানান, দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাইল্লা এলাকার প্রবাসী জুলহাস আলীর অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে নৌকায় করে তারা বাড়ি ফিরছিলেন। এসময় ঝড়বৃষ্টি শুরু হওয়ায় নৌকাটি উল্টে যায়। এতে জুলহাস আলীর বাবা, স্ত্রী ও সন্তান ডুবে যায়। পরে হাকিম আলী ও মুন্নীকে মৃত অবস্থায় ও জুলহাস আলীর স্ত্রীকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালিপদ সরকার বাংলানিউজকে বলেন, ঘটনার পরে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। প্রশাসন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন