News71.com
 Bangladesh
 04 Aug 20, 07:55 PM
 199           
 0
 04 Aug 20, 07:55 PM

জয়পুরহাটে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু ॥ আহত ১

জয়পুরহাটে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু ॥ আহত ১

 

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে বজ্রপাতে সেকেন্দার আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত কৃষক সেকেন্দার আলী পৌলুঞ্জ গ্রামের উমির উদ্দিনের ছেলে । ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, সেকেন্দার আলী প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করছিলেন। বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে কৃষক সেকেন্দার আলী পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রামের মুতলুব হোসেন নামের আরও একজন কৃষক আহত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন