News71.com
 Bangladesh
 04 Aug 20, 12:16 PM
 247           
 0
 04 Aug 20, 12:16 PM

রাজবাড়ির আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ॥

রাজবাড়ির আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশায় হোটেল লতিফ (আবাসিক) থেকে সোমবার (০৩ জুলাই) দুপুরে কাওছার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায়, নিহত কাওছার ঢাকা রামপুরা এলাকার আঃ বারি’র ছেলে। আর্ট শিল্পী কাওছার কাজের উদ্দেশ্যে গত ২৭ জুলাই হোটেল লতিফ ভবনের ৪র্থ তলার ৪০৯ নম্বর রুমটি ভাড়া নিয়ে থাকা শুরু করে।হোটেল ম্যানেজার লিটন জানান, সোমবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কোন সারাশব্দ না দেয়ায় পাংশা থানায় সংবাদ দিলে এস আই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স সহ এসে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা কাওছারকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন