News71.com
 Bangladesh
 02 Aug 20, 08:05 PM
 244           
 0
 02 Aug 20, 08:05 PM

বাগেরহাটে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার॥

বাগেরহাটে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাত এক যুবকের (২৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগানে গাছের সাথে ঝুলানো অবস্থায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা বলেন, গাছের সাথে বাঁধা ওই যুবকের পরনে কালো রংয়ের প্যান্ট রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের অদূরে গাছের সাথে পাওয়া গেছে রক্তমাখা গেঞ্জি। জামা পড়ে রয়েছে লাশের অদূরে। পানি দিয়ে শরীরের রক্ত ধোওয়ানো হয়েছে এমন কিছু আলামতও সেখানে রয়েছে।মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ২৪ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এ কর্মকর্তা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন