News71.com
 Bangladesh
 02 Aug 20, 07:59 PM
 229           
 0
 02 Aug 20, 07:59 PM

ফ্লাইওভারের নিচে বসে মাদক সেবন॥ চট্টগ্রামে আটক ১৩

ফ্লাইওভারের নিচে বসে মাদক সেবন॥ চট্টগ্রামে আটক ১৩

 

নিউজ ডেস্কঃ নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। রোববার (২ আগস্ট) আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে থেকে তাদের আটক করা হয়। আটক ১৩ জন হলো- মো. আলী কাউসার (৫৪), মো. জাহাঙ্গীর (৪৬), মো. জামাল (৩৬), মো. জাহাঙ্গীর (৩০), মাসুম (২০), শাকির (২১), লিটন (৫০), মো. সোহেল (২১), মো. হাবিবুর রহমান ইফাত (১৬), মো. রাসেল (১৭), মো. জুয়েল (১৬), মো. নাজিম (১৪) ও মো. লাল বাদশা (১৫)।এদের মধ্যে আটক পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া  বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আটক পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।এদিকে আখতারুজ্জামান ফ্লাইওভার ও আশেপাশের এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল চলছে বলে জানান ওসি আবুল কাশেম ভুঁইয়া

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন