News71.com
 Bangladesh
 02 Aug 20, 07:26 PM
 215           
 0
 02 Aug 20, 07:26 PM

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৬, মৃত্যু ২২

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৬, মৃত্যু ২২

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৮৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জন।রোববার (২ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।সারাদেশের ঈদের দিনের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। নতুন পরীক্ষা করা নমুনায় আরও ৮৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২২ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন