News71.com
 Bangladesh
 01 Aug 20, 07:14 PM
 191           
 0
 01 Aug 20, 07:14 PM

রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পুরস্কার, গাফিলতিতে তিরস্কার॥ মেয়র আতিক

রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পুরস্কার, গাফিলতিতে তিরস্কার॥ মেয়র আতিক

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করলে ওয়ার্ড কাউন্সিলরদের যেমন পুরস্কৃত করা হবে। তেমনি ভাবে গাফিলতি করলে তাদের তিরস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (০১ আগস্ট) বিকেলে রাজধানীর ভাটারা (১০০ ফুট) সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ উদ্বোধনকালে তিনি এ কথা জানান। আতিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে গত সাতদিন আগেও আমরা কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছি। সাক্ষাতে ও জুম মিটিং করেছি। নিজ-নিজ ওয়ার্ড পরিষ্কারের দায়িত্ব কাউন্সিলরদের নিতে হবে। বর্জ্য অপসারণ অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। সবাই যদি নির্দিষ্ট জায়গায় বর্জ্য রেখে দেয় তাহলে এটা সংগ্রহ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। অনেকেই নির্দিষ্ট জায়গায় ময়লা রাখে না। এ কারণে ময়লা সংগ্রহ করায় বিলম্ব হয়।তিনি বলেন, কোরবানির প্রথম দিন বেশি চাপ থাকে। পরের দুই দিনে চাপ একটু কম থাকে। রোববার (২ আগস্ট) ও সোমবার (৩ আগস্ট) অনেকেই কোরবানি দেবেন। আমরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো।নগরবাসীদের অনুরোধ জানিয়ে মেয়র বলেন, আপনারা যারা কোরবানি দিয়েছেন, তারা যদি নির্দিষ্ট স্থানে ময়লা রেখে দেন, সিটি করপোরেশনের কর্মীরা সেই স্থান থেকে ময়লা সংগ্রহ করবেন। আমরা সবাই এ শহরের নাগরিক। আমরা সুনাগরিক হলে, এ শহরটা পরিষ্কার থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল বলেন, একদিকে করোনা মহামারি অন্যদিকে ডেঙ্গুর চ্যালেঞ্জ। দুই চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করছি। কয়েকদিনের মধ্যেই ১১ ওয়াটার ব্রাউজারের মাধ্যমে ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন