
নিউজ ডেস্কঃ অনলাইন সংগঠন ই ক্যাব বলছে, এ বছর অনলাইনে প্রায় ২৭ হাজার গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় আড়াশো কোটি টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন ই-ক্যাব, আইএসএসএল, ধানসিড়ি ও সাদিক এগ্রোর সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল এগুলো তারা আন্তরিকতার সাথে সমাধান করেছে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ঈদের দিন কাজ করবেন ১১ হাজার কর্মী।