
নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। নিহতরা স্বামী-স্ত্রী ও তাদের কন্যা। আজ শুক্রবার সকালে মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের নাগড়াভাঙ্গা গ্রামে ওই পরিবারের ৩ সদস্যের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতরা হলেন- আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকুমনি (২৫) ও ৩ বছর বয়সী মেয়ে আসফিয়া ।
স্থানীয়রা ধারণা করছেন, গতরাতের যেকোনো সময়ে তাদের বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের ঘরের ভেতর প্রবেশের জন্য সিঁদ কাটা থাকায় বহিরাগতরা প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও সুরাতহাল রিপোর্টের পর আরও ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র ।