News71.com
 Bangladesh
 31 Jul 20, 09:44 PM
 177           
 0
 31 Jul 20, 09:44 PM

শিশু গৃহকর্মীকে নির্যাতন॥বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা গ্রেফতার

শিশু গৃহকর্মীকে নির্যাতন॥বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা গ্রেফতার

নিউজ ডেস্কঃ ৯ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।এসএমপি উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, আখালিয়া সুরমা আবাসিক এলাকার বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগ গত দুই সপ্তাহ ধরে গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারপিট করে আসছে। কয়েকদিন আগে লোহার জিআই পাইপ দিয়েও নির্মমভাবে মেরে তাকে আটকে রাখেন বাসায়। বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী তাদের বাসা থেকে পালিয়ে পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়।পরে পুলিশ গিয়ে ওই দম্পতিকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্যাতিতার শিশুটির বাবা বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন