
নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদককারবারি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়াস্থ পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানের ভেতর এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।