News71.com
 Bangladesh
 31 Jul 20, 09:36 PM
 181           
 0
 31 Jul 20, 09:36 PM

এখন থেকে বিদেশগামীদের করোনার সনদ দেবে দেশের ১৯ প্রতিষ্ঠান॥

এখন থেকে বিদেশগামীদের করোনার সনদ দেবে দেশের ১৯ প্রতিষ্ঠান॥

নিউজ ডেস্কঃ বিদেশগামী বাংলাদেশি বা বিদেশি যাত্রীদের করোনামুক্ত সনদ দেয়ার জন্য সারাদেশে ১৯টি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে বিদেশগামী যাত্রীদের জন্য ১৬টি পিসিআর ল্যাব নির্ধারণ করা ছিল।গত কয়েকদিন বিদেশ যেতে করোনামুক্ত সনদ নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। এ সনদ না মেলায় অনেকেই তাদের নির্ধারিত ফ্লাইটটি ধরতে পারেননি।স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। তথ্য সচিবকে লেখা চিঠিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে সবাইকে অবহিত করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।

 

নির্ধারিত হাসপাতালগুলো হলো- ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিব অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতাল, বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফ্যাকশাস ডিজিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আর বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দেবে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন