News71.com
 Bangladesh
 30 Jul 20, 12:39 AM
 308           
 0
 30 Jul 20, 12:39 AM

বা‌গেরহা‌টে পু‌লি‌শের স‌চেতনতামূলক শোভাযাত্রা॥

বা‌গেরহা‌টে পু‌লি‌শের স‌চেতনতামূলক শোভাযাত্রা॥

 

নিউজ ডেস্ক: ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাট জেলা পুলিশের সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্বত্র নিরাপত্তা জোরদার ও পুলিশের টহলও বাড়ানো হয়েছে।আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসেই তা শেষ হয়। র্যালীতে শতাধিক মোটরসাইকেল ও পুলিশ ভ্যানে পুলিশ সদস্যরা অংশ নেয়। পরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ঈদুল আযহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও মাদক নির্মূল বিষয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

 

এসময়, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ঈদুল আযহায় জেলার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উৎসব উপলক্ষে যেন জাল টাকা ও মাদকের ছড়াছড়ি না হয় সেজন্য অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন