News71.com
 Bangladesh
 29 Jul 20, 02:23 PM
 254           
 0
 29 Jul 20, 02:23 PM

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ॥আহত ৫

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ॥আহত ৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় বিস্ফোরণে চার পুলিশ সদস্য এবং আরও একজন আহত হয়েছে। আহত ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং একজনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন বাকি দুজন। পুলিশ জানায়, তিনজন আসামীকে থানায় আটক করে নিয়ে আসা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও সাথে একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়। সেই ওয়েট মেশিন থানায় আনার পর বিষ্ফোরিত হয়। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন