News71.com
 Bangladesh
 28 Jul 20, 11:46 PM
 259           
 0
 28 Jul 20, 11:46 PM

বন্যায় ডুবল রাজবাড়ী-দৌলতদিয়া রেলপথ॥বন্ধ ট্রেন চলাচল

বন্যায় ডুবল রাজবাড়ী-দৌলতদিয়া রেলপথ॥বন্ধ ট্রেন চলাচল

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া পর্যন্ত ৫ কিলোমিটার রেল লাইন। ফলে রাজবাড়ী থেকে দৌলতদিয়ায় রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।এলাকায় রেল লাইনের দুই পাশে বসবাসকারী কয়েক শত বাসিন্দা পানিবন্দি জীবন যাপন করছে। এখনও কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি এ এলাকায় বলে জানান বানভাসীরা।রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া রেলস্টেশন থেকে প্রতিদিন ৩ টা ৪০ মিনিটে মধুমতি ট্রেন (আন্তঃনগর) রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। সেটি পরের দিন আবার ১২টা ৩০ মিনিটে দৌলতদিয়া পৌঁছায়। এছাড়াও প্রতিদিন দুটি লোকাল ট্রেন রাজবাড়ী থেকে দৌলতদিয়া ও দৌলতদিয়া থেকে রাজবাড়ী আসা যাওয়া করে।গত রোববার (২৬ জুলাই ) রেল লাইনের উপর পানি উঠলে কর্তৃপক্ষ রাজবাড়ী -দৌলতদিয়া রেল যোগাযোগ বন্ধ করে দেয় বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন