News71.com
 Bangladesh
 28 Jul 20, 11:42 PM
 255           
 0
 28 Jul 20, 11:42 PM

জঙ্গিদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে ঈদুল আজহায় পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঈদুল আজহার নিরাপত্তা নিয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। ইতিমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসব স্থলসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে কাজ করছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন । ঈদকে সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের উত্থানের প্রচেষ্টা ছিল। দেশের বিভিন্ন জায়গায় তাদেও আর্বিভাব হয়েছিল। দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো, অকার্যকর বানানোর একটা প্রচেষ্টা ছিল। কিন্তু নিরাপত্তা বহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস তেকে দেশ রেহাই পেয়েছে।’ তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা একদম নির্মুল করতে না পারলেও নিয়ন্ত্রণে রয়েছে। ছোট ছোট স্লিপিং সেল এখনও বিভিন্ন স্থানে অবস্থান করতে পারে।  সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। মাঝে মধ্যে তাদের উপস্থিতি বোঝাবার জন্য তারা কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। তবে সেগুলো আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব যথার্থভাবেই দমন করছে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন